ভালবেসে একটি ফুল দিন ফুল না দিলে মন পাওয়া যাবে না, এমন কথা এখন পুরোপুরি সত্য না হলেও, ভালবাবাসার দিনে ভালোবেসে একটি ফুল দিতেই পারেন। সারা বছর ভালোবাসার মানুষটিকে ফুল হয়তো দেওয়া হয় না। তাই এই দিনে ১০১টি নীলপদ্ম না দিতে পারলেও একটি গোলাপ ফুল দিলেই খুশি হবেন প্রিয় মানুষটি। একসময় নানা ধরণের ফুল মিলেমিশে তোড়া তৈরী হতো। ভালোবাসার জন্য অন্যর বাগানের ফুল চুরি করতে ভয় লাগত না। ভালোবাসা বলে কথা! এ সময় এত কষ্ট করার প্রয়োজন পড়ে না। শহরের অলিগলিতে ফুলের দোকান আছে। সেখান থেকেই সহজেই পেতে পারেন ফুল। আগের চেয়ে ফুল দেওয়ার ঢঙে খানিকটা পরিবর্তন এসেছে। তোড়া না দিয়ে একটি দুটি ফুল দেওয়ার চল শুরু হয়েছে। পয়লা ফাল্গুন বা ভালোবাসার দিনে ফুলের তোড়া হাতে নিয়ে সারা দিন ঘোরাটা বেশ বিড়ম্বনার। ফাগুনের দিনে সঙ্গীকে দিতে পারেন ফুলের গয়না। চায়নিজ গোলাপ গোলাপ ছাড়া তো ভালোবাসার দিন পূর্ণতা পায় না। অনেক গোলাপ না দিয়ে একটি গোলাপ দিতে পারেন। ফুল বিষয় নয় উপস্থাপন কিভাবে করেছেন সেটি অনেক গুরুত্বপূণ। একটি গোলাপ ফুলই টিস্যু কাপড় দিয়ে সুন্দর করে মুড়িয়ে দেওয়া যেতে পারে।...