বাজারে চলে এসেছে কাঁচা আম। ভর্তা বা শরবত তো আছেই, এর বাইরে জেনে নিন কাঁচা আম দিয়ে তৈরি ভিন্ন স্বাদের কিছু রেসিপি। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম- কাঁচা আমের সালাদ উপকরণ: কাঁচা আমের টুকরা আধা কাপ, গাজর আধা কাপ, ক্ষীরা অথবা শসা আধা কাপ, ড্রেসিংয়ের জন্য লেটুসপাতা আধা কাপ, কাঁচা আমের পেস্ট আধা কাপ, কাঁচা মরিচ ১টি, লেবুর রস ১ চা-চামচ, সরিষা বাটা ১ চা-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ সামান্য ও অলিভ অয়েল ১ চা-চামচ। প্রণালি: আম, গাজর, ক্ষীরা ও লেটুসপাতা টুকরা করে নিন। আমের পেস্টের সঙ্গে বাকি উপকরণ মিশিয়ে সালাদ ড্রেসিং তৈরি করতে হবে। এরপর একসঙ্গে মিশিয়ে পরিবেশন করুন। আম-মুরগির কোরমা উপকরণ: মুরগির মাংস ১ কেজি, কাঁচা আমের টুকরা ১ কাপ, তেল অথবা ঘি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, গরমমসলা কয়েকটি, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, পোস্তদানা বাটা ১ চা-চামচ, টকদই ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টি ও লবণ স্বাদমতো। প্রণালি: ঘিতে পেঁয়াজ লাল করে ভেজে গরমমসলা দিতে হবে। এরপর বাকি সব মসলা কষিয়ে টকদই মাখানো মুরগি দিতে হবে। মুরগি সেদ্ধ হওয়া...