স্বাস্থ্য ভাল রাখতে প্রতি দিনে ডায়েটে বাদাম ও দানা শস্য রাখার কথা চিকিত্সকরা বলে থাকেন। বাদাম ও শস্যে থাকা পুষ্টিগুণ বিভিন্ন ভাবে স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে, তেমনই খিদেও মেটায়। টুকটাক মুখ চালাতে ইচ্ছা হলে ফাস্ট ফুডের বদলে খেয়ে নিন একমুঠো বাদাম। ডায়েটিশিয়ানরা বলে থাকেন এটাই সেরা স্ন্যাকস। আমেরিকান জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশনে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী যারা নিয়মিত বাদাম খান তাদের প্রদাহজনিত রোগে ভোগার ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত কমে যায়।। জেনে নিন রোজ বাদাম খেলে কী কী উপকার হয় শরীরের।
- বাদাম খিদে কমাতে সাহায্য করে।
- প্রতি দিনের ডায়েটে বাদাম ও দানা শস্য থাকলে তা শরীরের সঠিক ওজন ধরে রাখতে সাহায্য করে।
- বাদাম ও শস্য জাতীয় খাবার সারা শরীরের যে কোনও অংশে প্রহাদ কমাতে সাহায্য করে।
- বাদাম ও দানা শস্য জাতীয় খাবারে ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাসের মতো মিনারেল থাকে। যা হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও এনার্জি বাড়াতে সাহায্য করে।
