ডায়েট করছেন ওজন কমাতে, ফিট থাকতে। ডায়েট করার তাগিদে তাই খাওয়ার তালিকা থেকে সকালে খাবারকে বাদ দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতাতেই লুকিয়ে রয়েছে মারাত্মক বিপদ। ওজন ঝরা, ফিট থাকার বদলে সকালের খাবার বাদ দেওয়ার ফলে আপনার শরীরে যেসব মারাত্মক ক্ষতি হতে পারে তা নিম্নরূপঃ
ডায়াবেটিস
আপনি যদি রোজ সকালের বাদ দিতে থাকেন, তাহলে আপনার টাইপ-টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। শরীরে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হবে। পরীক্ষা দেখা গেছে, এরফলে সকালের বাদ দেওয়ার ফলে বহু মানুষ হাই ব্রাড সুগারে আক্রান্ত হয়েছেন।
ওজন বৃদ্ধি
ওজন কমার বদলে উল্টে ওজন বেড়ে যাবে। কারণ খিদের পেটে দুপুরে আপনি বেশি খাবার খেয়ে ফেলবেন। যা উল্টে আপনার ওজন বাড়িয়ে দেবে।
হৃদরোগ
সকালের খাবার ঠিকমত খেলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়। সকালের খাবার বাদ দিলে হাইপার টেনশন, ওবেসিটি, হাই ব্রাড সুগার, হাই কোলেস্টেরলের প্রবণতা বাড়ে। যা হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে তোলে।
মাইগ্রেন
সকালের খাবার বাদ দেওয়ার ফল হতে পারে মাইগ্রেন। সেইসঙ্গে আপনার শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে।
মুড সুইং
সকালের খাবার বাদ দেওয়ার নেগেটিভ প্রভাব পড়বে আপনার মুডে। আপনি খিটখিটে হয়ে উঠবেন। আপনার এনার্জিতে ঘাটতি হবে। অবসাদ ঘিরে ধরবে। কমে আসবে স্মৃতিশক্তি।

Comments